ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটে ১১ ঘণ্টা রেল যোগাযোগে বিঘ্ন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কয়েকটি বগি উল্টে গেছে। দুর্ঘটনার ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি, ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এ ঘটনায় তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, ১৬ বগির ডিজেলবাহী ট্রেনটি মনতলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত ৫টি ওয়েল ট্যাংকার বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি পাশের সেতু থেকে ছিটকে খালে পড়ে যায়। প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পর ট্যাংকার থেকে বিপুল পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় কিছু মানুষ তেল সংগ্রহের জন্য ঘটনাস্থলে ভিড় জমায়। পরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম ডালিম জানান, রাতে বিকট শব্দে কয়েকটি তেলবাহী বগি লাইন থেকে ছিটকে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মেহেদী হাসানকে প্রধান করে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের গতি, রেললাইনের ত্রুটি ও অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত বগিগুলোতে প্রায় দুই লাখ লিটার ডিজেল ছিল, যার মধ্যে ২০ থেকে ৩০ শতাংশ নষ্ট হয়েছে। ইতোমধ্যে দুটি বগি উদ্ধার করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে সিলেট-ঢাকা রুটের উপবন এক্সপ্রেস, সিলেট-চট্টগ্রাম রুটের উদয়ন এক্সপ্রেস এবং চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেসের চলাচল বাতিল করা হয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার কাজ শেষে রেললাইন স্বাভাবিক করতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটে ১১ ঘণ্টা রেল যোগাযোগে বিঘ্ন

আপডেট সময় : ১২:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬