শিরোনাম ::
মালয়েশিয়া থেকে দেশে পৌঁছেছে ৩৪ হাজার টন ডিজেল
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২০৭৫ বার পড়া হয়েছে
মালয়েশিয়া থেকে প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’ বাংলাদেশে পৌঁছেছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, একই রাতে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভেড়ার কথা রয়েছে।
এর আগে একই দিন দুপুর ২টায় সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ নোঙর করে। ওই জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং লাইনস।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ ইতোমধ্যে কুতুবদিয়ায় অবস্থান করছে এবং এতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। জাহাজটি শনিবার বার্থিং করার কথা রয়েছে।
ট্যাগস :


























