ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

দিনাজপুরের হাকিমপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

আটক ডা. সফিউল ইসলাম (৩৯) রংপুরের মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি বর্তমানে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসে ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত।

ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা যায়, অসুস্থ স্বামীর চিকিৎসার সূত্রে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের যোগাযোগ বাড়ে এবং এক পর্যায়ে ঘনিষ্ঠতা তৈরি হয়।

অভিযোগ অনুযায়ী, সফিউল ইসলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার নিজের সরকারি কোয়ার্টারে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তাকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের জন্য চাপ দেন।

ভুক্তভোগী জানান, গত বছরের ৫ অক্টোবর তিনি স্বামীকে তালাক দেন। এরপর চলতি বছরের ১৮ জানুয়ারি অভিযুক্ত কর্মকর্তা তাকে গর্ভপাতের জন্য চাপ দেন এবং একই দিনে তারা বিয়ে করেন।

তবে গত ১৬ ফেব্রুয়ারি পোস্ট অফিসের নোটিশের মাধ্যমে তিনি জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি তাকে ১০ ফেব্রুয়ারি তালাক দিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, শুক্রবার সকালে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে হাকিমপুর থেকে বিরামপুরে যাওয়ার পথে চারমাথা মোড়ে পৌঁছালে অভিযুক্ত কর্মকর্তা ফোন করে তাকে অফিসে ডেকে নেন। সেখানে গিয়ে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণসহ সংশ্লিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার তাকে আদালতে হাজির করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬