ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সামনে আসা অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকতে পারবে না।

শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আজকের ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে এনসিপি পূর্ণ সমর্থন দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। আমরা নতুন সংবিধান চাইলেও বিএনপি নির্বাচন চেয়েছে। দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু গণভোট মানবে না।’

তিনি গণভোটের প্রসঙ্গ তুলে বলেন, ‘গুম প্রতিকারসহ বিভিন্ন অধ্যাদেশ মানতে চাইছে না বিএনপি। এটা শুধু তাদের নয়, বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইসহ সবার জন্য কলঙ্ক। অধ্যাদেশ বাতিল হলে কেউ ছাড় পাবে না।’

বিএনপিকে সংস্কার বিরোধী দল হিসেবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘গত ১৭ বছর তারা নিপীড়িত ছিল, আন্দোলন করেছে, কিন্তু মানুষের আস্থা না থাকার কারণে তাতে সাড়া মেলেনি।’

নাহিদ সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘অর্থনৈতিক মন্দার এই সময়ে রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকে থাকতে পারবে না। অধ্যাদেশগুলোকে আইন হিসেবে রূপান্তর করতে হবে। এ কাজে ড. মুহাম্মদ ইউনূস ও অধ্যাপক ড. আসিফ নজরুলকে সম্পৃক্ত করতে হবে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিলে চলবে না।’

তিনি জাতীয় সংসদকে ‘নাটকের মঞ্চ’ আখ্যায়িত করে বলেন, ‘রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিচ্ছেন, অথচ তার থাকা প্রয়োজন নেই। সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য গণপরিষদ প্রয়োজন। নিয়ম-কানুনের বেড়াজালে মূল আলোচনা থেকে সবাই সরে যাচ্ছে। তাই আমরা রাজপথে নেমেছি। সংসদে অধ্যাদেশ বাস্তবায়ন না হলে বিএনপি শক্তিশালী হলেও জনগণ তা গ্রহণ করবে না।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

আপডেট সময় : ০৩:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬