ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রাধান্য পাবে: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই মূল প্রাধান্য পাবে। তিনি উল্লেখ করেন, জাতীয় সনদ নিয়ে কোনো বিতর্ক নেই, তবে এর বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন দলের মধ্যে আলোচনা চলছে। কিছু দলের ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও সিদ্ধান্ত গ্রহণে সংখ্যাগরিষ্ঠ দলের অবস্থানই প্রাধান্য পাবে।

শনিবার দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জোনায়েদ সাকি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এসময় দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ করেন দেওয়ান আব্দুর রশিদ নিলু, যিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য ছিলেন।

জোনায়েদ সাকি বলেন, “আমি দল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হচ্ছি না। সদস্য পদ থাকছে। রাজনৈতিক দল ও সরকারকে আলাদা করার উদ্দেশ্যে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছেড়েছি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জুলাই সনদ বাস্তবায়নে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রাধান্য পাবে: জোনায়েদ সাকি

আপডেট সময় : ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬