ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জাতিসংঘে হরমুজ প্রণালী জোরপূর্বক খোলার প্রস্তাবের ওপর ভোট স্থগিত করা হয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোট স্থগিত করেছে চলতি মাসে সংস্থার সভাপতি দেশ বাহরাইন। মার্কিন সংবাদমাধ্যম এপি কূটনীতিকদের বরাতে এ খবর প্রকাশ করেছে।

প্রস্তাবটি রাশিয়া, চীন ও ফ্রান্সের আপত্তির কারণে স্থগিত হয়েছে। দুই কূটনীতিকের মতে, ভোটাভুটি আগামী সপ্তাহে পুনরায় অনুষ্ঠিত হতে পারে।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর প্রণালীটির নিয়ন্ত্রণ ইরানের হাতে এসেছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালীটি তাদের ‘দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ’ নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি তাদের শত্রুদের জন্য বন্ধ থাকবে। এতে গত একমাসে পারস্য উপসাগরে কমপক্ষে ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে ৩২০টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার। ফলে উপসাগরীয় দেশগুলোর রফতানি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে বাহরাইন জাতিসংঘে হরমুজ প্রণালী খুলে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখার জন্য সামরিক বলপ্রয়োগের অনুমতি চাওয়া একটি প্রস্তাব উত্থাপন করে। তবে ভোটাভুটি রাশিয়া, চীন ও ফ্রান্সের বিরোধিতার কারণে কার্যত স্থগিত হয়েছে। এই তিন দেশ নীতিগতভাবে সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয়ার প্রস্তাবের বিরুদ্ধে।

এবারের ঘটনায় বিশেষ নজর কেড়েছে ফ্রান্সের অবস্থান। চীনা ও রাশিয়ার পাশাপাশি ভেটো ক্ষমতাধর দেশ ফ্রান্সও কার্যত ইরানের পাশে দাঁড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দক্ষিণ কোরিয়ায় সফরের সময় বলেছেন, সামরিক অভিযান দ্বারা হরমুজ প্রণালী মুক্ত করার ধারণা বাস্তবসম্মত নয়। তিনি আরও যোগ করেন, এটি দীর্ঘকাল ধরে চলতে পারে এবং প্রণালী ব্যবহারকারীরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়বেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাতিসংঘে হরমুজ প্রণালী জোরপূর্বক খোলার প্রস্তাবের ওপর ভোট স্থগিত করা হয়েছে

আপডেট সময় : ০৪:০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬