ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ২০৮২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শনিবার (০৪ এপ্রিল) রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ব্যবসায়ীরা জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তা বৃদ্ধিরও আহ্বান জানান।

তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের সহজে বাংলাদেশে আসার সুযোগ করে দিতে ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি বিমানবন্দরের জটিলতা কমানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ঋণের সুদহার হ্রাস, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং নির্দিষ্ট গোষ্ঠীর ওপর করের চাপ না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের প্রস্তাবও এসেছে বৈঠকে।

এছাড়া মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহ দিতে লাইসেন্স প্রাপ্তি সহজ করা এবং আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল করতে গভীর সমুদ্রবন্দর চালুর ওপর জোর দেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের সমস্যাগুলো সরাসরি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন সংকটের বিষয়গুলো নোট নেওয়া হয়েছে। কিছু সমস্যার সমাধান ইতোমধ্যে হয়েছে, আর যেগুলো বাকি রয়েছে সেগুলো আলোচনা করে সমাধান করা হবে।

দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং শিল্পখাতের বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যেই শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে এই প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিভিন্ন শিল্পখাতের শীর্ষ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬