ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব : আইনমন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান সংশোধনের মাধ্যমেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের শর্ত বা দ্বিধা নেই। যারা গণভোট বাতিল হলে জুলাই সনদও বাতিল হবে বলে দাবি করছেন, তারা জনগণকে বিভ্রান্ত করছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, জুলাই সনদের অস্তিত্ব বা কার্যকারিতা গণভোটের ফলাফলের ওপর নির্ভরশীল নয়; এটি স্বতন্ত্র ও নিজস্ব ভিত্তিতে কার্যকর একটি বিষয়।

মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় আইন এবং গুম কমিশন বাতিলের গুঞ্জন নাকচ করে আইনমন্ত্রী জানান, এসব আইন বাতিল করা হচ্ছে না। বরং প্রয়োজন অনুযায়ী যাচাই-বাছাই শেষে নতুনভাবে বিল আনা হবে।

জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। আইনমন্ত্রী বলেন, এতদিন সরকার নমনীয় অবস্থানে ছিল, তবে প্রয়োজনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আওতায় কালোবাজারি ও মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

তিনি প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়ে বলেন, কোনো রাজনৈতিক দলের সদস্য—এমনকি বিএনপির কেউ—এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি, অপরাধীদের পক্ষে তদবির করলেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আইনমন্ত্রী জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে কালোবাজারি ও মজুদদারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব : আইনমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬