ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাওরাঞ্চলে জলাবদ্ধতার কারণ বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

হাওরাঞ্চলে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যাকে নতুন নয় উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, অতীতে অপরিকল্পিত উন্নয়নের কারণেই এই সংকট তীব্র হয়েছে। তাঁর মতে, আগের সরকারের সময়ে নির্মিত অনেক সড়ক ও অবকাঠামোতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত ‘সরকারি জলমহাল আইন-২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও পানি নিষ্কাশনের বিষয়টি উপেক্ষিত ছিল। ফলে বর্তমানে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে হাওরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, এই পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে হাওর এলাকার সার্বিক অবস্থা সম্পর্কে অবগত আছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

মিজানুর রহমান মিনু বলেন, হাওরাঞ্চলের প্রকৃত মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে মধ্যস্বত্বভোগীদের কারণে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে এসব জলমহাল ঢাকাসহ বড় শহর বা বিদেশে অবস্থানরত ব্যক্তিদের নিয়ন্ত্রণে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও তিনি আশ্বাস দেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সুনামগঞ্জ-১, ৩, ৪ ও ৫ আসনের সংসদ সদস্যরা, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাওরাঞ্চলে জলাবদ্ধতার কারণ বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন : ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬