ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নতুন সূচিতে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও আসছে সিদ্ধান্ত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, যা আগে ছিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা।

শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত আজ রোববার জানানো হবে। মহানগর এলাকায় এক দিন অনলাইন ও এক দিন সরাসরি ক্লাস নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

গত ২ এপ্রিল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অফিস সময় এক ঘণ্টা কমানো এবং শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। তবে ব্যাংকিং লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। এছাড়া জরুরি সেবা ছাড়া সব অফিস, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে।

তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব দেবে।

জ্বালানি সাশ্রয় ও পরিবেশ দূষণ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ বৈদ্যুতিক বাস শুল্কমুক্ত আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যান্য ক্ষেত্রে এ ধরনের বাস আমদানিতে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কুমিল্লায় এক অনুষ্ঠানে জানান, অনলাইন ক্লাসের বিষয়টি আপাতত শুধুমাত্র মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিবেচনায় রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার জানানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নতুন সূচিতে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও আসছে সিদ্ধান্ত

আপডেট সময় : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬