ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবরটি ভুয়া: বিএনপি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে বাসা-বাড়িতে সন্ধ্যার পর অপ্রয়োজনে লাইট ও ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে—এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপি এটিকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে দলটির সহ-দফতর সম্পাদক মো. মুনিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাসাবাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট ও ফ্যান ব্যবহার করা যাবে না, এবং বিষয়টি তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একটি কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবে রিজভীর নামে ভুয়া বক্তব্য প্রচার করছে।

এতে আরও বলা হয়, রুহুল কবির রিজভী এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মনগড়া, উদ্ভট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে দেশবাসী ও দলের নেতাকর্মীদের এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবরটি ভুয়া: বিএনপি

আপডেট সময় : ১২:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬