ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পে স্কেল সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকটি রবিবার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরও উপস্থিত ছিলেন।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকটি দুপুর দেড়টার পর শুরু হয়ে বিকেল ৩টার আগে শেষ হয়। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে বা প্রধানমন্ত্রী কী মন্তব্য করেছেন, তা সাংবাদিকদের জানানো হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত গণমাধ্যমকর্মীরা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে অপেক্ষা করছেন।

এর আগে, নতুন পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ডাক দিয়ে ছয়দিনব্যাপী কর্মসূচি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পে স্কেল সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীর বৈঠক

আপডেট সময় : ০৪:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬