শিরোনাম ::
ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশু নিহত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
রোববার (৫ এপ্রিল) সকালে চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু ঘটেছে।
নিহতরা হলো কলিম বাপের বাড়ির হাবিবুর রহমানের মেয়ে সাকি (৮) এবং জাগির হোসেনের মেয়ে সানজিদা (১১)।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রামের পাশের একটি ইটভাটার জন্য কৃষিজমি থেকে মাটি কেটে তৈরি হওয়া গভীর গর্তে পানি জমে ছিল। খেলাধুলার সময় সাকি অসাবধানতাবশত ওই পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে সানজিদাও পানিতে নেমে পড়ে। পরে দু’জনই মারা যান।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, একজনকে উদ্ধার করতে গিয়ে অপরজনও মর্মান্তিকভাবে প্রাণ হারায়।
ট্যাগস :






















