ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

তালাবদ্ধ ঘরে ছাত্রদল নেতার লাশ, পাশে অচেতন এক যুবক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ২০৭৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় তালাবদ্ধ একটি ঘর থেকে ছাত্রদল নেতা রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘর থেকে অচেতন অবস্থায় আরেক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাশেদুল আনোয়ার স্থানীয় হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া আরমান একই এলাকার ব্যবসায়ী আমান উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি তালাবদ্ধ ঘর থেকে রাশেদুলের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একই ঘর থেকে আরমানকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অচেতন যুবকের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যেতে পারে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তালাবদ্ধ ঘরে ছাত্রদল নেতার লাশ, পাশে অচেতন এক যুবক উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬