ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শেষ পর্যন্ত মার্কিন ‘সন্ত্রাসী বাহিনী’ মধ্যপ্রাচ্য থেকে পালাবে: ইসমাইল কানি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি মন্তব্য করেছেন যে, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চল ছাড়তে বাধ্য হবে। শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে আল মায়াদিন।

কানি দাবি করেন, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ও স্থানীয় জনগণের চাপে মার্কিন বাহিনী বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করতে পারেনি। তার ভাষায়, তারা লোহিত সাগর ও আশপাশের এলাকা থেকে সরে গিয়ে পরে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত এই অঞ্চলে অবস্থানরত সব মার্কিন বাহিনীকে পিছু হটতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেন এবং সামরিক নেতৃত্বে পরিবর্তন নিয়েও মন্তব্য করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগে শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ র‌্যান্ডি জর্জসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপকে সামরিক কাঠামোর ভেতরে নীতি ও নিয়ন্ত্রণ জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যা এখনও চলমান রয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ২৬ হাজারের বেশি আহত হয়েছেন।

এর জবাবে ইরান ইসরাইলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এমন বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইসরাইলে অন্তত ২৪ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেষ পর্যন্ত মার্কিন ‘সন্ত্রাসী বাহিনী’ মধ্যপ্রাচ্য থেকে পালাবে: ইসমাইল কানি

আপডেট সময় : ০৭:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬