গণভোটের ফল বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
- আপডেট সময় : ০৭:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
গণভোটের ফলাফল উপেক্ষা করা হলে সরকারকে অবৈধ ঘোষণা করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
গণভোটের রায় উপেক্ষা, রাষ্ট্র সংস্কার সংক্রান্ত জরুরি অধ্যাদেশ বাতিলসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আসিফ মাহমুদ বলেন, জিয়াউর রহমানের শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে গণভোট আয়োজন করা হয়েছিল। তবে এবারের গণভোটের প্রেক্ষাপট ও উদ্দেশ্য ভিন্ন।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে সেই মুহূর্ত থেকেই বর্তমান সরকারকে অবৈধ হিসেবে বিবেচনা করা হবে এবং রাজপথে আন্দোলন শুরু করা হবে।
এ সময় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বিএনপি সংবিধান লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তিনি।




























