শিরোনাম ::
চলন্ত ট্রেন থেকে পুলিশ সদস্যের লাফ, গুরুতর আহত হয়ে দুই পা হারালেন
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ১২:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২০৯৬ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে বাগেরহাটে কর্মরত এবং তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে এমরান মিয়া শ্বশুরবাড়ি আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কমার সময় তিনি নামার চেষ্টা করেন। এসময় দুর্ঘটনায় পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, তাৎক্ষণিকভাবে তার গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি।
ট্যাগস :






















