শিরোনাম ::
প্রাণিসম্পদমন্ত্রী জানিয়েছেন, বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান—এ কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকার সরাসরি ইলিশ রপ্তানি করে না; ভারতে যে ইলিশ যায়, তা মূলত সৌজন্যমূলকভাবে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। উৎপাদন বৃদ্ধি পেলে সরবরাহও বাড়বে, ফলে বাজারে দাম কমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
এ সময় জাটকা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রি ও মজুত থেকে বিরত থাকতে সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে।
ট্যাগস :


























