ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক করা হলেও গণভোটের রায় যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের অহংকারের কারণে বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে। তিনি বলেন, ‘‘কেবল ব্যক্তিগত পরিবর্তনের জন্য নয়, বরং পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। তবে জাতীয় নির্বাচনের ফলাফল হাইজ্যাক করা হয়েছে একটি পক্ষের দ্বারা।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা যেকোনো মূল্যে গণভোটের রায় আদায় করব। এই প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে সচেতন। তাদের সঙ্গে মিলিত হয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই চালাব।’’

বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, জ্বালানি সংকট ও হাম সংক্রমণ বিষয়ক সংসদীয় আলোচনার সময় তাদের বক্তৃতা বন্ধ করে দেওয়া হয় এবং নোটিশ আলোচনার সুযোগ দেওয়া হয় না। তিনি বলেন, ‘‘সরকার বলছে জ্বালানি সংকট নেই, কিন্তু নিজের গাড়ির জন্যও প্রয়োজনীয় তেল পাই না।’’

ডা. শফিকুর রহমান যোগ করেন, ‘‘সংসদে যেন কেউ জনগণের ভাগ্য নিয়ে খেলা করতে না পারে, সেজন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে।’’

আলোচনা সভায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা, কবি, সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা চলমান সংকটের সমালোচনা করেন এবং জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সংসদে অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান

আপডেট সময় : ০২:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬