ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মার্কিন ও ইসরায়েলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধানসহ দুইজন নিহত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে ইরানের ইস্পাহান প্রদেশের শাহিন শাহর এলাকায় হামলা চালানো হয়। আইআরজিসি এই হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে।

একই দিনে ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কলেজের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জারেকেও নিহত করা হয়েছে। মেজর জেনারেল খাদেমি গত বছরের জুনে গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নেন, তার পূর্বসূরিও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইতিমধ্যে সংঘাতে ইরানের শীর্ষ নেতা আলী খামেনিসহ প্রায় ১,৩৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইরানও প্রতিক্রিয়ায় চুপ থাকছে না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে (সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান) মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন বিপুল সংঘাতের মুখে পড়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মার্কিন ও ইসরায়েলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধানসহ দুইজন নিহত

আপডেট সময় : ০৩:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬