শিরোনাম ::
অর্থমন্ত্রী প্রকাশ করলেন শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠান
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২০৮৫ বার পড়া হয়েছে
দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা পৌঁছেছে। এটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের স্থিতি অনুযায়ী হিসাব করা হয়েছে।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) এর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী তথ্যটি উপস্থাপন করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে দেশের শীর্ষ ২০টি ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করা হয়। প্রশ্নোত্তর পর্বে এটি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, এই ২০টি ঋণ খেলাপির মধ্যে শীর্ষে রয়েছে এস. আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান। এছাড়া তালিকায় রয়েছে বেক্সিমকোসহ দেশের বড় কয়েকটি শিল্পগোষ্ঠী।
ট্যাগস :


























