ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ঈদের আগেই বাড়তে পারে শিক্ষকদের উৎসব ভাতা : শিক্ষামন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ২০৮২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা ১৭ বছর ধরে বাড়ানো হয়নি। চলতি বছর এটি ১০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। তবে বাস্তবায়ন সম্ভবত কোরবানি ঈদের সময় হবে।

সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পরীক্ষায় নকল বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষার হলে যেকোনো ধরনের কাগজ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে। এছাড়া বাথরুমে কাগজ পেলে কেন্দ্রসচিব দায়িত্বরত থাকবেন।”

তিনি আরও উল্লেখ করেন, ১৯৮০ সালের পরীক্ষাবিষয়ক আইন ডিজিটাল প্রযুক্তি অনুযায়ী যথাযথ নয়। আগের মতো নকলের জন্য মানুষ প্রয়োজন হলেও এখন এআই চ্যাটজিপিটি পরীক্ষার উত্তর তৈরি করতে পারে। তাই এই আইন সংশোধন করা হবে।

শিক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “নকল বা অনিয়ম প্রমাণিত হলে পরীক্ষার্থী ছাড়াও দায়িত্বরত শিক্ষক ও কেন্দ্রসচিবদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঈদের আগেই বাড়তে পারে শিক্ষকদের উৎসব ভাতা : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬