ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

‘রূপান্তরিত নারী’ ইস্যুতে ছাত্রদলের রেদোয়ানের অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ২১২০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সহ-দপ্তর দায়িত্বে থাকা মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি গঠনের আগে জমা দেওয়া বায়োডাটায় ব্যক্তিগত তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, সম্প্রতি কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অভিযোগ রয়েছে, ওই কমিটিতে সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া রেদোয়ান ইসলাম আবেদনপত্রে নিজের লিঙ্গ-সংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করেননি। পরবর্তীতে বিষয়টি সামনে এলে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।

রেদোয়ান ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, তাকে সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ততার ভিত্তিতে দলে যুক্ত করা হয়েছিল। তবে বিষয়টি নিয়ে অযাচিত বিতর্ক সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতেই কাজ করার সুযোগ থাকা উচিত, ব্যক্তির লিঙ্গ পরিচয় এখানে মুখ্য হওয়া উচিত নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘রূপান্তরিত নারী’ ইস্যুতে ছাত্রদলের রেদোয়ানের অব্যাহতি

আপডেট সময় : ০৫:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬