শিরোনাম ::
তিন উপসচিবকে সহকারী মৌসুমি হজ কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৫:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তিন উপ-সচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানায়, প্রেষণে এই নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন—ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব (অনুদান ও অধিশাখা) মোহা. রুহুল আমিন, যিনি জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে দায়িত্ব পালন করবেন; উপ-সচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলাম, যিনি মদিনায় বাংলাদেশ হজ অফিসে নিয়োজিত থাকবেন; এবং উপ-সচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া, যিনি মক্কায় বাংলাদেশ হজ অফিসে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কর্মকর্তার চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ট্যাগস :


























