সব জেলায় জরুরি বার্তা প্রেরণ করেছে মন্ত্রিপরিষদ
- আপডেট সময় : ০৬:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, শপিং মল, মার্কেট ও দোকানপাট এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানিয়েছিলেন।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সময়সীমা বাড়ানোর অনুরোধ জানান। তাদের আবেদনের প্রেক্ষিতে সরকারপ্রধান এই সিদ্ধান্তে সম্মতি দেন।
এছাড়া, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকেও একই সময়সীমার মধ্যে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি সংকটের কারণে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার পর শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে রাত ৮টা পর্যন্ত কার্যক্রম চালানোর অনুমতি চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়।


























