জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা
- আপডেট সময় : ১২:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনজীবনে প্রভাব ফেলছে এমন গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে রেখে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বৈঠকটি শুরু হয়।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় জোটের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি জানান, আলোচনায় বিশেষভাবে দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে।
প্রথমত, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনমত বাস্তবায়নের দাবি। দ্বিতীয়ত, দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান।
বৈঠক শেষে আজ দুপুরে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত এবং জোটের পরবর্তী কর্মসূচি তুলে ধরা হবে। এতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।




























