ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

১১ দলীয় জোট চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মামুনুল হক বলেন, সরকার জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করছে এবং সংস্কার ইস্যুতে নির্বাচন-পূর্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য ছিল, তা নষ্ট করে দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষা উপেক্ষা করে একদলীয় শাসনের দিকে এগোচ্ছে এবং সমালোচনা করলেই গ্রেপ্তারের মতো পদক্ষেপ নিচ্ছে। তবে ১১ দলীয় জোট যেকোনো মূল্যে এ প্রবণতার বিরুদ্ধে অবস্থান নেবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হবে। এছাড়া ১১ এপ্রিল সারাদেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় একটি জাতীয় সেমিনার আয়োজন করা হবে।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, সরকারের আচরণই বিরোধী দলগুলোকে রাজপথে নামতে বাধ্য করছে। তিনি বলেন, বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডে জনগণ বিস্মিত এবং গণভোটের রায় প্রসঙ্গে তাদের ‘নোট অব ডিসেন্ট’ কার্যত স্থগিত হয়ে গেছে। সংসদে একক ব্যক্তির ভূমিকার কারণে সংবিধান নিয়ে অচলাবস্থা তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

জ্বালানি সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলকে সংসদে কথা বলতে দেওয়া হয় না বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি, ভারতের প্রভাববিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিদের ‘রাজাকার’ আখ্যা দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এ সময় বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

১১ দলীয় জোট চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে

আপডেট সময় : ০১:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬