ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে : ডা. জাহেদ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ যথাযথভাবে তদন্ত করা হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দুর্নীতির লাগাম টানতেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই সরকারের ভেতর কোনো অনিয়ম হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।”

উপদেষ্টা আরও জানান, “বর্তমানে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠিত হয়নি। কমিশন পুনর্গঠিত হলে এ ধরনের কাজ তাদের মাধ্যমে শুরু হবে। শুধু অতীত নয়, বর্তমান সরকারের সময়েও কোনো অনিয়ম ঘটছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।”

অটোরিকশার ব্যাটারি চার্জে অতিরিক্ত বিদ্যুৎ খরচ এবং যান নিয়ন্ত্রণ বিষয়ে তিনি বলেন, “অটোরিকশা অবশ্যই নিয়মের মধ্যে আনতে হবে। এটি শুধুই বিদ্যুতের বিষয় নয়, সড়ক নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত। অনেক চালক যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত নয়, এবং অনেক যানবাহন প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ। আগে এ যানগুলো অলিগলিতে চললেও এখন প্রধান সড়কেও চলাচল করছে, যা ঝুঁকি বৃদ্ধি করছে। অনিয়মিত চালক এবং ত্রুটিপূর্ণ যানবাহন এইভাবে চলতে পারবে না। সরকার বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে : ডা. জাহেদ

আপডেট সময় : ০২:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬