শিরোনাম ::
সাভারে ৮ বছর শিশু ধর্ষণ, অভিযুক্ত পলাতক
এইচ এম আতিক, সাভার
- আপডেট সময় : ০৬:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২২০০ বার পড়া হয়েছে
৬ এপ্রিল সোমবার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্ৰামে এই নিকৃষ্ট সমাজ বিরোধী ঘটনাটি ঘটে।
জানা যায়, ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিন ধরে তার পরিবারের সঙ্গে স্থানীয় বারেকের বাসায় ভাড়া থাকতেন।ওই দিন বাসায় অন্য কেউ না থাকায় অভিযুক্ত বারেক শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত আব্দুল বারেক(৫৮) দত্তপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষণকারী আব্দুল বারেক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
ট্যাগস :






















