শিরোনাম ::
আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে: ট্রাম্প
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৬:৩২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২১০৭ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালী খুলে দেওয়ার নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে ইরানকে নতুন করে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতার অবসান ঘটতে পারে—যা আর কখনও ফিরে আসবে না।”
তিনি আরও উল্লেখ করেন, “আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে, যদি সত্যিই শাসনব্যবস্থায় পরিবর্তন আসে এবং সেখানে ভিন্ন, যুক্তিবাদী ও কম উগ্র চিন্তার মানুষেরা সামনে আসে, তাহলে ইতিবাচক কিছু ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।”
ট্রাম্প আরও বলেন, “হয়তো আজ রাতেই আমরা তা জানতে পারব। এটি বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। দীর্ঘ ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও সহিংসতার অবসান ঘটতে পারে। ইরানের জনগণের কল্যাণ কামনা করি।”
ট্যাগস :



























