ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সংসদে অন্তর্বর্তী সরকারের পাঁচটি অধ্যাদেশ বিল আকারে পাস করা হয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২০৮২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিন, বুধবার (৮ এপ্রিল) সকালে কণ্ঠভোটে অন্তর্বর্তী সরকারের ৫টি অধ্যাদেশ ও বিভিন্ন বিল পাস হয়েছে।

বিলগুলোর মধ্যে কোনো বিশেষ কমিটির প্রস্তাব না থাকায় সরাসরি পাস করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী বিলগুলো সংসদে উত্থাপন করেন।

পাস হওয়া বিলগুলো হলো:

  • সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬
  • প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিশ (সংশোধন) অ্যাক্ট, ২০২৬
  • শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬ (বিল থেকে শেখ হাসিনার নাম বিলুপ্ত করার প্রস্তাব রাখা হয়েছিল)
  • পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬
  • সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন-২০২৬’ বিলটি সম্পর্কে বলেন, “বিলটি মাত্র কয়েক মিনিট আগে পেয়েছি। দেখার সময় পাইনি। সময় পেলে আলোচনা করা যেত।”

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, “বিলের এই পর্যায়ে আপত্তি করার সুযোগ নেই। যদি আগে প্রস্তাব দিতেন, তখন আলোচনা করা যেত।”

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিরোধী দল ও এনসিপি সহ বিভিন্ন দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জনমত সৃষ্টি হয়েছিল। সেই ভিত্তিতে সন্ত্রাস বিরোধী আইন কার্যকর করা হয়েছে। আইসিটি আইনও সংশোধন করা হয়েছে। আলোচনা করতে হলে সংশোধনী পর্যায়ে বা ফার্স্ট লিডিং শেষে তা করা যেত।”

শেষে স্পিকারের নির্দেশে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সংসদে অন্তর্বর্তী সরকারের পাঁচটি অধ্যাদেশ বিল আকারে পাস করা হয়েছে

আপডেট সময় : ০৩:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬