ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত পরাজয়’ হয়েছে: রাশিয়া

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের জন্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করার পর রাশিয়া ইরানের বিরুদ্ধে একমুখী, আগ্রাসী ও উসকানিমূলক হামলার নীতি ‘চূড়ান্তভাবে ব্যর্থ’ বলে মন্তব্য করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে বলেন, “আরও আক্রমণাত্মক হওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জয়’ খুব কাছে রয়েছে এমন ধরণের বক্তব্য দেয়া—এই সব নীতিই ব্যর্থ হয়েছে। একই সঙ্গে একমুখী ও উসকানিমুক্ত হামলার কৌশলও কোনো ফল দেয়নি।”

জাখারোভা বলেন, শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসন অবিলম্বে বন্ধ করা এবং কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। মস্কোর অবস্থান অনুযায়ী, এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করার পর আঞ্চলিক উত্তেজনা বাড়ে। এতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ অন্তত ১,৩৪০ জনের বেশি নিহত হন।

এর জবাবে ইরান ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করে তেহরান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইরানে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত পরাজয়’ হয়েছে: রাশিয়া

আপডেট সময় : ০৩:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬