ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী লালপুল একটি মরণফাঁদ

আফতাব মমিন ভূঁঞা, ফেনী
  • আপডেট সময় : ০৬:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২১১০ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ক্রসিংকে ঘিরে প্রতিনিয়ত জীবনঝুঁকি নিয়ে চলাচল করছে ফেনী-সোনাগাজীগামী যানবাহন। গুরুত্বপূর্ণ এই পয়েন্টে কোনো নির্ধারিত পার্কিং জোন না থাকলেও ট্রাক, লরি ও কন্টেইনারবাহী যানবাহন অবাধে দাঁড়িয়ে থাকে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।

বিশেষ করে সোনাগাজী থেকে ফেনী শহরে প্রবেশের জন্য ব্যবহৃত ইউ-টার্নটি কার্যত অবৈধ পার্কিং জোনে পরিণত হয়েছে। এতে নিয়মিত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পাশেই থাকা খাবারের হোটেলগুলোতে যাতায়াতের সুবিধার জন্য চালকেরা মহাসড়কের ওপরই গাড়ি থামিয়ে চা-নাস্তা বা খাবার গ্রহণ এবং বিশ্রাম নেন। অনেক সময় তারা গাড়ির ছোটখাটো মেরামতও করেন।

এ বিষয়ে চালকেরা স্বীকার করেছেন, ইউ-টার্নে গাড়ি দাঁড় করানো অনুচিত হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হন। অন্যদিকে হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, তারা নিষেধ করলেও চালকেরা নির্দেশনা মানছেন না। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে কিছু হোটেল গড়ে উঠেছে।

ফেনী হাইওয়ে থানার ইন্সপেক্টর জানিয়েছেন, নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা দায়ের করা হচ্ছে।

এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। দুর্ঘটনা ও যানজট কমাতে ফেনী বিসিক থেকে লালপোল পর্যন্ত একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা সমীক্ষা চলছে এবং লালপোলে একটি আধুনিক রাউন্ডএবাউট নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী লালপুল একটি মরণফাঁদ

আপডেট সময় : ০৬:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬