ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভারত ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে দেবে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। জবাবে ভারত সরকার শহীদ ওসমান হাদির হত্যার সন্দেহভাজনদের গ্রেফতার নিশ্চিত করেছে এবং দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর প্রতি ঐকমত্য প্রকাশ করেছে।

বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে পৃথক বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। এর আগে ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল পলাতক আসামিদের প্রত্যর্পণ। ড. রহমান শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের জন্য ভারতকে ধন্যবাদ জানান। দুই দেশ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে একমত হন। একইসঙ্গে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দেন। আগামী কয়েক সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসাসহ বিভিন্ন ভিসা প্রক্রিয়া আরও সরল হবে।

ডিজেল ও সার সরবরাহসহ জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতার বিষয়ে ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ পুরির সঙ্গে আলোচনায়, ড. রহমান সম্প্রতি বাংলাদেশে সরবরাহিত ডিজেলের জন্য ভারতের ধন্যবাদ জানান এবং সরবরাহ বৃদ্ধি করার অনুরোধ করেন। জবাবে হারদীপ পুরি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভারত ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে দেবে

আপডেট সময় : ০৭:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬