ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নড়াইলে ৩ মাস বয়সী কন্যাসন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

নড়াইলে ৩ মাস বয়সী কন্যাসন্তানকে হত্যার অভিযোগে মা আটক হয়েছেন। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মাকে আটক করেছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার আলুকদিয়া গ্রামে।

নিহত শিশুর নাম তাবাসসুম। তার বাড়ি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আড়ংগাছা গ্রামে। তাবাসসুমের বাবা প্রবাসী মানিক চান মিয়া। আটক মা আরিফা বেগম নড়াইল সদর উপজেলার আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) রাতের খাবারের পর আরিফা তার কন্যাশিশু তাবাসসুমকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে এলাকায় খবর ছড়িয়ে যায় যে শিশুটি নিহত। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, শিশুর গলায় গামছা পেঁচানো অবস্থায় সে মৃত অবস্থায় রয়েছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আরিফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

আরিফার বাবা খায়রুল বিশ্বাস জানান, দেড় বছর আগে তার মেয়ে আরিফার সামাজিক বিয়ে হয় প্রবাসী মানিক চান মিয়ার সঙ্গে। বিয়ের পর স্বামী বিদেশে চলে যান। আরিফার শারীরিক অসুস্থতার কারণে এক মাস আগে তাকে বাবার বাড়িতে নিয়ে আসা হয় এবং চিকিৎসা করানো হয়। আজ সকালে আরিফাকে স্বামীর বাড়ি পাঠানোর কথা ছিল। তবে সকালে আরিফা জানান, তিনি তার মেয়েকে হত্যা করেছেন। খায়রুল বিশ্বাস দৌড়ে গিয়ে মৃত শিশুকে পান।

মানিক চান মিয়ার বড় ভাই মো. শামীম মোল্যা বলেন, শিশুটি তার ভাইজির কন্যা। তিনি জানান, গতকাল তাদের বাড়ি আসার বিষয়টি ফোনে জানানো হয়েছিল। সকালে খবর আসে যে শিশুকে হত্যা করা হয়েছে। মৃত শিশুর গলায় গামছা পেঁচানো দাগ রয়েছে।

নড়াইল সদর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করেছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নড়াইলে ৩ মাস বয়সী কন্যাসন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেফতার

আপডেট সময় : ০১:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬