শিরোনাম ::
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে : সিইসি
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২০৯৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার সংক্রান্ত বিষয় নিয়ে সরকারসহ কমিশন আলোচনা করবে। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন এবং আইনের পরিবর্তনের সম্ভাবনা নিয়েও সিদ্ধান্ত আসার অপেক্ষা রয়েছে।
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে সিইসি মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, এটি একটি বিচারাধীন বিষয়, তাই এ সম্পর্কে বক্তব্য দেওয়া উপযুক্ত হবে না।
ট্যাগস :


























