খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে বিলবোর্ড অ্যাসোসিয়েশনের বৈঠক: বিজ্ঞাপন আধুনিকীকরণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বারোপ
- আপডেট সময় : ০৭:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২৪৫০ বার পড়া হয়েছে
খুলনা সিটি কর্পোরেশনে বিলবোর্ড বিজ্ঞাপনের আধুনিকায়ন ও নগরীর সৌন্দর্য বর্ধনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, চিফ ইঞ্জিনিয়ার, প্রধান রাজস্ব কর্মকর্তা এবং বিজ্ঞাপন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং খুলনা সিটি কর্পোরেশন এলাকার আউটডোর বিজ্ঞাপন ব্যবসায়ীরাও সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিলবোর্ড বিজ্ঞাপনের আধুনিকায়ন, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং নগরীর নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি আধুনিক, পরিকল্পিত ও কার্যকর বিজ্ঞাপন ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরী, সহ-সভাপতি কাজী মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক মির্জা রকিবুল হাসান (মিঠু), অর্থ সম্পাদক নূর নেওয়াজ বাপ্পি, দপ্তর সম্পাদক রাজীব উদ্দীন, আইন সম্পাদক আলমগীর হোসেন,ধর্ম ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন সরকার এবং জিবি সদস্য নজরুল ইসলাম, খলিলুর রহমান ও মারুফ রেজা।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে নগর ব্যবস্থাপনা ও বিজ্ঞাপন খাতে ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।






















