ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাভারে মসজিদ কে খানকা শরিফ বানানোর অপচেষ্টার অভিযোগ, এলাকাজুড়ে উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন

এইচ এম আতিক, সাভার
  • আপডেট সময় : ০১:১৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ২১০৭ বার পড়া হয়েছে

সাভারের পৌর আট নং ওয়ার্ডের মধ্য রাজাশন এলাকায় অবস্থিত সুলতান আহমদ জামে মসজিদ সহ জায়গা দখলচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় অভিযুক্ত ভন্ড পীর, নারী লোভী, প্রতারক, মিথ্যাবাদী মোবারক আলীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
জানা যায়,অভিযুক্ত এই মোবারক আলী নিজেকে পীর পরিচয় দিয়ে মসজিদের জায়গা দখলের চেষ্টা করছেন এবং মসজিদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, মসজিদটি এলাকার সাধারণ মুসল্লিদের অর্থায়ন ও সহযোগিতায় প্রতিষ্ঠিত, তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক মালিকানার দাবি গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে মসজিদের সুরক্ষা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চান। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এলাকাবাসীর আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মসজিদের জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে, যা সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ ঘটনায় সঠিক তদন্ত ও দ্রুত সমাধান কামনা করেছেন এলাকাবাসী, যাতে ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ থাকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাভারে মসজিদ কে খানকা শরিফ বানানোর অপচেষ্টার অভিযোগ, এলাকাজুড়ে উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০১:১৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬