ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ২১১০ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ সমরাস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী তোলা হচ্ছে। এই রণতরিটি বর্তমানে মধ্যপ্রাচ্যে দায়িত্বরত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সরাসরি সহায়তা দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, রসদ সরবরাহের এই তৎপরতা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে বলেন, ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে সীমিত সংখ্যক ব্যক্তি ছাড়া অন্যরা কিছু জানেন না।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নতুন সংঘাত শুরুর ঘোষণা দেয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬