সৎ ছেলের হাতে বাবা খুন, ছেলে আটক
- আপডেট সময় : ১০:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ২০৭৭ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সুরিয়া যাতে বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ শাহী ইসলাম (৭০)।তিনি নুরুল ইসলামের ছেলে। আজ শুক্রবার ০১ মে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের বোয়ালখালী গ্রামে ভোর ০৫ টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ঘাতক ছেলে আলামিনকে (২৬) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শাহী ইসলামের স্ত্রী নাজমা বেগম আগের ঘরের ছেলে আলামিন। বাবা ছেলে নেশাগ্রস্ত।এক সাথেই দুজনে বসে নেশা করতেন।নিহত মোহাম্মদ শাহী ইসলাম দুই তিনটি বিয়ে করেছিলেন। তার সন্তানদের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন
শাহী ইসলাম ও তার সৎ ছেলে আলামিন একসাথে ঘুমিয়ে ছিলেন।
শুক্রবার ভোর আনুমানিক ৫ টায় ঘাতক সূত্র তার বাবা মোহাম্মদ শাহী ইসলামের সাথে ঝগড়া বাধে।ঝগড়ার পর্যায় তাদের মধ্যে হাতাহাতি ও মারপিট হয়। মারপিটের এক পর্যায়ে ঘাতক নেশাগ্রস্ত ছেলে ঘরে থাকা বা সাথে থাকা ছুরি দিয়ে বাবার পেটে তোরে এতে তার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাহি গঙ্গানি শব্দ শুনে পাশে রুমে থাকা নিহতের স্ত্রী নাজমা বেগম ও তার দুই মেয়ে মিম ও লামিয়া এসে নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের ডাকে বা চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে দেখেন মোহাম্মদ শাহী ইসলামের দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।
এই সময় স্থানীয় ইউপি সদস্য রহিম খান জাতীয় সেবা ৯৯৯ ফোন করে পুলিশকে অবগত করেন ও ছেলেকে আটক করে রাখেন।
খবর পেয়ে কেরানীগঞ্জ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহী ইসলামের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখতে পান।পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন এবং অভিযুক্ত ঘাতক ছেলে করে।
এই বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর আলম সিদ্দিকী জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আলামিনকে আটক করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।






















