ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শ্যামনগরে র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

জি. এম. জিয়াউর রহমান
  • আপডেট সময় : ০৩:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ২০৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শনিবার (৩ মে) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো. বেলাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আবু কওসার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর কাদের, প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা, হয়রানি ও সকল ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরির দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী পালিত হয়। এর মূল লক্ষ্য হলো সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি পালনের অনুমোদন দেয়। এরপর থেকে বাংলাদেশেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে।

এবারের প্রতিপাদ্য ছিল— “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শ্যামনগরে র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আপডেট সময় : ০৩:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬