ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার।

মোঃ সুমন আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ২০৬৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আশরাফুল হক (আশরাফুল ভেড়ী) অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ ‘আম কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নির্বাচিত হলে এ উদ্যোগের মাধ্যমে আম বিক্রেতা ও ক্রেতার মধ্যে আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আশরাফুল হক রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।

মঙ্গলবার (৩ মে) স্থানীয় একটি পডকাস্ট “গুড্ডি টকস” এর একটি পর্বে এসে এই প্রতিশ্রুতি দেন আশরাফুল হক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আম আমাদের জন্য বিশাল একটি সম্পদ। এই সম্পদ রক্ষায় যা করা দরকার, তা করা হবে। আমের উন্নয়নে যা করণীয়, তার সবকিছু করা হবে।

তিনি আরও বলেন, অনলাইনে আম কেনাবেচার ক্ষেত্রে অনেক সময় ক্রেতাদের আগাম অর্থ পরিশোধ করতে হয়, কিন্তু এতে উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। এই সমস্যা সমাধানে অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ ‘আম কার্ড’ চালু করা হবে, যা লেনদেনকে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য করবে।

স্থানীয়ভাবে তার এই প্রতিশ্রুতি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার।

আপডেট সময় : ০৯:৫৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬