ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সাতক্ষীরার কালিগঞ্জে সাজিদার দাফনের ২৪ ঘণ্টা না যেতেই পিতার মৃত্যু, এলাকায় শোক

সেলিম আহম্মেদ জেলা ব্যুরো প্রধান, সাতক্ষীরা:
  • আপডেট সময় : ১০:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ২০৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে মেয়ে সাজিদা খাতুনের দাফনের ২৪ ঘণ্টা না যেতেই পিতা কেরামত আলী মোল্লার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ মে ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে কুশুলিয়ার চন্ডীতলা এলাকায় স্বামী মনিরুল ইসলামের বাড়িতে দুই সন্তানের জননী সাজিদা খাতুন (৩২) মারা যান। এ ঘটনায় সাজিদার ভাই আব্দুল খালেক বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা।

এদিকে মেয়ের মৃত্যু এবং রেখে যাওয়া দুই শিশু সন্তানের ভবিষ্যৎ চিন্তায় ভেঙে পড়েন পিতা কেরামত আলী মোল্লা। স্বজনদের দাবি, মেয়ের শোক সইতে না পেরে রবিবার
(১০মে) সন্ধ্যায় নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান তিনি।

সাজিদার বড় ভাই আব্দুল মালেক, ছোট ভাই আব্দুল খালেক, বোন সাবিনা খাতুন ও প্রতিবেশী রবিউল ইসলাম জানান, মৃত্যুর আগ পর্যন্ত কেরামত মোল্লা মেয়ের হত্যার বিচার দাবি করে আহাজারি করছিলেন। একই সঙ্গে থানার ওসির আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

কেরামত মোল্লার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক মোশারাফ হোসেন চৌধুরী, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার ইব্রাহীম বাহারী, ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। তারা সাজিদা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

উল্লেখ্য, ময়নাতদন্ত শেষে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রঘুনাথপুরের পিত্রালয়ে সাজিদা খাতুনের দাফন সম্পন্ন হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাতক্ষীরার কালিগঞ্জে সাজিদার দাফনের ২৪ ঘণ্টা না যেতেই পিতার মৃত্যু, এলাকায় শোক

আপডেট সময় : ১০:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬