ফেনীতে ২৭৩ টি পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে
- আপডেট সময় : ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ২০৭৭ বার পড়া হয়েছে
সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রেসব্রিফিং করেন জেলা তথ্য অফিস।
১৩ মে বুধবার জেলা প্রশাসকের লাইব্রেরী কক্ষে জেলা তথ্য অফিসার এস এম আল আমিন এর সভাপতিত্বে উপরোক্ত বিষয়ে প্রেসব্রিফিং বক্তব্য রাখেন ফেনী অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) ফাহমিদা হক।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ ও নারীর জন্য গাড়ি, এই ছয়টি বিষয়ে মধ্যে ফ্যামিলি কার্ডের আওতায় ফেনী জেলার ফুলগাজী উপজেলার একটি ওয়ার্ডে ১১৫৯ খানার (পরিবার) ডাটা এন্ট্রি করা হয়, এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ২৭৩ টি পরিবার (নারী) কে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
ফ্যামিলি কার্ড এর আওতায় প্রতিমাসে প্রতি পরিবার ২৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।
পাশাপাশি টিসিবি কার্ড এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, আলু ক্রয়ের সুযোগ রয়েছে। যা ইতিমধ্যে অব্যাহত রয়েছে।
কৃষি কার্ডের ক্ষেত্রে ন্যায্য মূল্যে উপকরণ প্রাপ্তি, সেচ সুবিধা, স্বল্প সুদে ঋণ, সরকারি ভর্তুকি, প্রশিক্ষণ প্রদান।
বৃক্ষরোপনের আওতায় ফেনীতে ২৫ হাজার বৃক্ষরোপন করা হবে।
কৃষি ঋণ মওকুফ এর ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ ও সুদ মওকুফ করা হবে।
এর আওতায় ফেনী জেলায় ১০১০৮ জন কৃষক এর আবেদন ৫টি ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে।
সারাদেশের ন্যায় ফেনী জেলায় খাল খনন অব্যাহত রয়েছে।
নারীর জন্য গাড়ি এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ঢাকা সিটিতে বিবেচনা করা হচ্ছে।
প্রেসব্রিফিং সরকারের ১৮০ কর্মসূচির ৬ বিষয়ে ফেনী জেলা তথ্য অফিস ৩০ ইউনিট সড়ক প্রচার, ২৪টি স্থানে ৯৪টি চলচিত্র প্রদর্শন, ৯টি উঠান বৈঠক, ২টি নারী সমাবেশ, ৬০টি অনলাইন প্রচার করেছে বলে জানিয়েছেন জেলা তথ্য অফিসার এস এম আল আমিন।






















