ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

মাজারে হামলার প্রতিবাদে শাহ আলী যন্ত্রী শিল্পী সোসাইটির মানববন্ধন: উপস্থিত বাউল

সাগর বাদশাহ :
  • আপডেট সময় : ০৪:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী হযরত শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে জামাত-শিবিরের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘শাহ আলী যন্ত্রী শিল্পী সোসাইটি’। সংগঠনের বিশিষ্ট সংগীত পরিচালক মনির হোসেনের নেতৃত্বে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাজার প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগীত পরিচালক মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন বাংলাদেশের সুপরিচিত ও দেশবরেণ্য বাউল কণ্ঠশিল্পী লতিফ সরকার। এছাড়াও মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক যন্ত্রী শিল্পী, বাউল ভক্ত, আশেকান ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই মাজার প্রাঙ্গণ সবসময় শান্তি ও আধ্যাত্মিক চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে জামাত-শিবিরের এই বর্বরোচিত ও সহিংস আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বক্তব্য প্রদানকালে শিল্পী লতিফ সরকার ও সংগীত পরিচালক মনির হোসেন বলেন, “মাজার ও সুফিবাদের ওপর যেকোনো আঘাত দেশের হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির ওপর আঘাত। আমরা শান্তির পক্ষে এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

মাজারে হামলার প্রতিবাদে শাহ আলী যন্ত্রী শিল্পী সোসাইটির মানববন্ধন: উপস্থিত বাউল

আপডেট সময় : ০৪:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬