সারাদেশ
বিরুলিয়া সহ দেশবাসীকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন – মোঃ তাইজুল ইসলাম।
- আপডেট সময় : ১১:১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ২০৬০ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভারের বিরুলিয়া ইউনিয়নসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার বিরুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদ্স্য মোঃ তাইজুল ইসলাম মেম্বার।
পবিত্র এই উৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ ও আত্মোৎসর্গের মহান বার্তা নিয়ে আসে। হযরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতি বছর এই ঈদ আমাদের মাঝে ফিরে আসে।
মোঃ তাইজুল ইসলাম তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের খুশি ভাগ করে নিতে পারি।” তিনি বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
একই সাথে তিনি সবাইকে হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে সাম্য ও সম্প্রীতির সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও অনিন্দ্য সুন্দর এক ভবিষ্যৎ—এই প্রত্যাশা ব্যক্ত করেন বিরুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অভিভাবক মোঃ তাইজুল ইসলাম।






















