ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

শ্রমিকদের মুখে হাসি ফেরালেন আমীর শিরআলী: বেতন পরিশোধ করে অবরোধ নিরসন

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৯:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

সাভারের বিরুলিয়ায় অবস্থিত জিএম গার্মেন্টসের শ্রমিকদের বেতন পরিশোধ না হওয়ায় সৃষ্টি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আবারও মানবিক ভূমিকা পালন করেছেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আমীর শিরআলী।

জানা যায়, জিএম গার্মেন্টসের কথিত মালিক আরিফুল ইসলাম শ্রমিকদের নির্ধারিত বেতন পরিশোধে ব্যর্থ হলে ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। এতে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের দুর্ভোগ ও জনভোগান্তির কথা বিবেচনা করে এগিয়ে আসেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আমীর শিরআলী। তিনি নিজের দায়িত্ববোধ ও মানবিক অবস্থান থেকে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দেন। পরে শ্রমিকরা শান্ত হন এবং তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

স্থানীয়রা জানান, এর আগেও একই ধরনের সংকটে জিএম গার্মেন্টসের শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন আমীর শিরআলী। তার এই উদ্যোগকে মানবিকতা ও শ্রমিকবান্ধব রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।

এ বিষয়ে হাজী মোহাম্মদ আমীর শিরআলী বলেন,

“শ্রমিকরা আমাদের সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তারা কষ্টে থাকলে আমরা চুপ করে বসে থাকতে পারি না। মানবিক দায়িত্ববোধ থেকেই আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি চাই, কোনো শ্রমিক যেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয়।”

তিনি আরও বলেন,“জনগণের পাশে থাকা এবং সংকটময় মুহূর্তে সহযোগিতা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

এদিকে শ্রমিকদের অভিযোগ, গার্মেন্টস কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দ্রুত কারখানাটির সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

শ্রমিকদের মুখে হাসি ফেরালেন আমীর শিরআলী: বেতন পরিশোধ করে অবরোধ নিরসন

আপডেট সময় : ০৯:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬