ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

“সবুজ সাভার গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ১৮০ দিনে রোপণ হবে ২ হাজার গাছ”

এইচ এম আতিক,সাভার :
  • আপডেট সময় : ০৯:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ২১১১ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সাভার পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে সাভার পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, সহকারী প্রকৌশলী মো. আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শামসুদ্দিন, মো. রুপকুর রহমানসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউএনও ও পৌর প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই জাতীয় কর্মসূচির ধারাবাহিকতায় সাভার পৌরসভায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে।”

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি জানান, আগামী ১৮০ দিনের মধ্যে সাভার পৌরসভা এলাকায় মোট দুই হাজার গাছের চারা রোপণ করা হবে। এর প্রথম ধাপে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।

তিনি বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, এসব চারার সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি গাছ একটি প্রাণ—এই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়।

সাভার পৌরসভা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে, খোলা জায়গা ও সরকারি স্থাপনাগুলোর আশপাশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে সাভারকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রশাসন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

“সবুজ সাভার গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ১৮০ দিনে রোপণ হবে ২ হাজার গাছ”

আপডেট সময় : ০৯:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬