বিএমইউজে ফেনী জেলা কমিটি নির্বাচন: সভাপতি- মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন
- আপডেট সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ২০৭৪ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন শনিবার সকালে ফেনী ট্রাংক রোডস্থ নাহার চৌধুরী চাইনিজ রেস্টুরেন্টে নির্বাচনের আয়োজন করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান ও মোঃ গাজিউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু ও মোঃ আতিকুর রহমান রোজেন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার, কোষাধ্যক্ষ মিজানুর রহমান পলাশ, সহ-কোষাধ্যক্ষ মহি উদ্দিন মিয়াজী সেজু, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম তোতা, সহ-দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার সম্পাদক আরাফাত হোসেন ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মিলন।
নির্বাহী সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ শেখ কামাল, মোঃ ওবায়দুল হক, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, আফতাব হোসেন মমিন ভূঁঞা, আলাউদ্দিন সবুজ।
সদস্য আমির হোসেন তানভীর, জিয়া উদ্দিন, কামাল উদ্দিন, জাফর ইমাম রতন ও জহিরুল ইসলাম খাঁন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন:
মোহাম্মদ শেখ কামাল-প্রধান নির্বাচন কমিশনার,
কামাল উদ্দিন ভূঁইয়া-নির্বাচন কমিশনার ও
আফতাব মমিন ভূঁঞা-নির্বাচন কমিশনার।






















