ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনে তমিজ উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে কমিটি ঘোষণা

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

বিএনপি’র ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের উপদেষ্টা, সম্মানিত সদস্য ও সদস্যদের সমন্বয়ে ৭০ সদস্যের উদযাপন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন এবং আন্দোলনে নেতৃত্ব দেন। এছাড়া কমিটিতে ১৫ জন উপদেষ্টা, ৪ জন সম্মানিত সদস্য এবং ৫১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে কমিটির সদস্যসংখ্যা ৭০।

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, উদযাপন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং  সাভার-আশুলিয়া এলাকায় সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ কমিটি গঠন করায় তারা  সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে উদযাপনের সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনে তমিজ উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে কমিটি ঘোষণা

আপডেট সময় : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬